এতদ্বারা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্র্রেশন কার্যক্রম চলছে এজন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ফিস সহ আগামী ১৭/০২/২০২৬ খ্রি. তারিখে সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হল।
বি. দ্রঃ কোন শিক্ষার্থীর তথ্য ঘাটতি বা বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন জটিলতার সৃষ্টি হলে বিদ্যালয় কতৃপক্ষ তার দায়ভার নেবেনা।
প্রয়োজনীয় কাগজপত্র এবং ফিস নিম্নরুপ:
১। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর ফটোকপি ।
২। পিতা মাতার NID এর ফটোকপি।
৩। স্কুলড্রেস পরিহিত ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। রেজিস্ট্রেশন খরচ বাবদ ২২০/- (দুইশত বিশ টাকা) শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে।