শহীদ মাহতাব উদ্দিন মন্ডল সরকারি বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, জয়পুরহাট । বিদ্যালয়টি প্রতিষ্ঠিত ২০২১ সালে এবং জয়পুরহাট সদরে অবস্থিত—এটি একটি স্বপ্ন, একটি দায়িত্ব এবং আলোকিত ভবিষ্যতের অঙ্গীকার। প্রতিষ্ঠার পর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান একটি আধুনিক, নৈতিক ও মূল্যবোধনির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
আমাদের উদ্দেশ্য শুধু পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সৃজনশীলতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ তৈরি করা। আমরা বিশ্বাস করি—প্রতিটি শিক্ষার্থীই আলাদা সম্ভাবনা নিয়ে জন্মায়, আর যথাযথ দিক-নির্দেশনা ও যত্ন পেলে তারা সমাজ ও দেশের জন্য অনন্য সম্পদ হয়ে উঠতে পারে।
জয়পুরহাট সদরের শান্তিপূর্ণ পরিবেশ, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ এবং সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য—প্রত্যেক শিক্ষার্থীকে একজন ভালো মানুষ, দক্ষ নাগরিক এবং আত্মনির্ভরশীল ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই প্রতিষ্ঠান আগামী দিনেও জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে শিক্ষার ক্ষেত্রে একটি আদর্শ ভূমিকা পালন করবে।
প্রধান শিক্ষক
শহীদ মাহতাব উদ্দিন মন্ডল সরকারি বালিকা বিদ্যালয় এন্ড কলেজ
জয়পুরহাট।
বিদ্যালয়টি DC অফিসের উত্তর পার্শে টিএন্ডটি অফিস সংলগ্ন নিরিবিলি পরিবেশে অবস্থিত, ৩.২৪ একর জমির উপরে নির্মিত অত্যাধুনিক ৬ (ছয়) তলা একাডেমিক ভবন যাতে ২০ (বিশ)টি শ্রেণি কক্ষ, ২ (দুই)টি আধুনিক আইসিটি ল্যাব, পদার্থ, জীব, রসায়ন ও গণিত বিষয়ে ৪ (চার)টি অত্যাধুনিক ল্যাব, ১ (এক)টি সুবিশাল লাইব্রেরি, ১ (এক)টি বিশাল হল রুম, ১ (এক)টি গার্লস গাইড রুম, ১ (এক)টি কমন রুম, ২ (দুই)টি প্রার্থনা কক্ষসহ মোট ৪৬ (ছেচল্লিশ)টি কক্ষ ও ৪৮ টি ওয়াশরুম রয়েছে। এছাড়া ২(দুই)টি লিফ্ট, ২টি প্রশস্ত সিঁড়ি এবং প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য একটি রযাম্প সিঁড়ি রয়েছে। আরও আছে শিক্ষার্থীদের ইনডোর গেমসের জন্য সুব্যবস্থা এবং আউটডোর গেমসের জন্য রয়েছে একটি সুবিশাল মাঠ।